৪ এপ্রিল ২০২৬

লজ্জা থাকলে মির্জা ফখরুল বহু আগেই পদত্যাগ করতেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লজ্জা থাকলে মির্জা ফখরুল বহু আগেই পদত্যাগ করতেন

রাজনীতি ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ন্যূনতম লজ্জা থাকলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহু আগেই পদত্যাগ করতেন।

বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির দণ্ডিত দুই শীর্ষ নেতার অধীনে ফখরুল রাজনীতি করায় এ মন্তব্য করেন হানিফ।

বুধবার কারাবন্দী খালেদা জিয়া খুবই অসুস্থ বলে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তার সারা গায়ে ব্যথা। সরকার তার নেতৃত্বকে ভয় পায় বলেই সুপরিকল্পিতভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।’

মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। মির্জা ফখরুলের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকত তাহলে এতিমের টাকা আত্মসাতের অভিযোগে নেত্রী দণ্ডিত হওয়ার কারণে দল থেকে বহু আগেই পদত্যাগ করা উচিত ছিল। অথবা দুর্নীতির কারণে দল থেকে দুর্নীতিবাজ বিএনপি নেত্রীকে অপসারণ করা উচিত ছিল তার। তা না করে বিএনপি নেতারা গঠনতন্ত্র সংশোধন করে তাদের নেতৃত্ব পাকাপোক্ত করেছেন।’

তিনি বলেন, খালেদা জিয়া আদালতের রায়ে দণ্ডিত। তাকে মুক্তি দেয়ার বিষয়টি আদালতের, এখানে সরকারের কোনো হাত নেই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি