৪ এপ্রিল ২০২৬

লকডাউন শিথিল হবে না : অরবিন্দ কেজরিবাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
লকডাউন শিথিল হবে না : অরবিন্দ কেজরিবাল

বাংলাপ্রেস ডেস্ক: লকডাউন কোনও ভাবেই শিথিল করা যাবে না। রবিবার এমনই বার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। সেই সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন, দেশের মোট জনসংখ্যার ২ শতাংশ দিল্লির। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে দেখতে গেলে দেশে মোট আক্রান্তের ১২ শতাংশ এই রাজ্য থেকেই। আবার ঠিক এক সপ্তাহ পরেই দিল্লির পরিস্থিতি খতিয়ে দেখা হবে জানান কেজরীবাল। দিল্লিবাসীকে ঘরে থাকতে আর্জিও জানিয়েছেন তিনি।

কেজরীবাল এ দিন সাংবাদিক বৈঠকে বলেন, “কেন্দ্রের শর্ত অনুযায়ী করোনা প্রভাবিত নয় এমন এলাকাগুলোতে আগামিকাল অর্থাত্ ২০ এপ্রিল থেকে লকডাউন কিছুটা শিথিল করা হবে। কিছু কিছু বিষয়ে ছাড় দেওয়া হবে। তবে করোনা প্রভাবিত এলাকাগুলোতে নিয়মের কড়াকড়ি বজায় থাকবে।”

দিল্লিতে মোট ৭৭টি করোনা প্রভাবিত এলাকা চিহ্নিত হয়েছে। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৩। মৃত্যু হয়েছে ৪২ জনের। আবার করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে দ্বিতীয়। মহারাষ্ট্রের পরেই। যে হারে সংক্রমণ বাড়ছে তাতে ক্রমশ উদ্বেগ ও আতঙ্ক ছড়াচ্ছে রাজধানীতে। এ প্রসঙ্গেই এ দিন কেজরীবাল বলেন, “দিল্লির ১১টি জেলা রয়েছে। প্রত্যেকটিই করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। গত কয়েকে দিনে কোভিড-১৯ এর টেস্ট বাড়ায় আক্রান্তের সংখ্যাটাও এক লাফে বেড়েছে।”

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি