৪ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হিজবুল বাহার রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন আলমগীর, ধর্ম বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক লীগ। সভায় প্রধান অতিথির বক্তব্য এড নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন কৃষক লীগের অনেক কোয়ালিটি নেতা আছেন। সকলেই সভাপতি এবং সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। তবে দলীয় পদ পদবী নিয়ে ব্যস্ত থাকলেই হবে না, দলের জন্য নিবেদিত হয়ে কাজ করতে হবে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি মোস্তফা কামাল চৌধুরী। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি