৩ এপ্রিল ২০২৬

মার্কস অ্যাকটিভ স্কুল দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মার্কস অ্যাকটিভ স্কুল দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ দাবা ফেডারেশনের উদ্যোগে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মার্কস অ্যাকটিভ স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ অগস্ট) সন্ধ্যা ৭টায় রাজশাহী মহানগরীর এডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল । সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) । উল্লেখ্য, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও আবুল খায়ের গ্ৰুপের পৃষ্ঠপোষকতায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৫ টি স্কুলের ৫২ টি দলের মোট ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বি দল এবং রানার আপ হয়েছেন রাজশাহী গভ. ল্যাবরেটরি হাই স্কুল কিং দল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী অনু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য শেখ মনিরুল ইসলাম আলমগীর।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি