১৭ আগস্ট ২০২৬

মার্তিনেজকে পেতে ফের প্রস্তাব দিল জুভেন্টাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম
মার্তিনেজকে পেতে ফের প্রস্তাব দিল জুভেন্টাস

গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

বাংলাপ্রেস ডেস্ক:  আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে ইতালির জায়ান্ট ক্লাব জুভেন্টাস। 

স্প্যানিশ দৈনিক এএস-এর খবর, ইতালিয়ান ক্লাবটি আর্জেন্টাইন এই গোলকিপারের জন্য নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি এবং ৩০ লাখ ইউরো বোনাসের কথা বলা হয়েছে। অন্যদিকে অ্যাস্টন ভিলা ‘দিবুকে’  ছাড়ার জন্য ১ কোটি ইউরো দাবি করে আসছে।

গত কয়েক সপ্তাহে দলবদলের আলোচনা কিছুটা এগোলেও এখনও কিছু বাধা রয়েছে। এর মধ্যে একটি বড় কারণ হলো মার্তিনেজের শারীরিক অবস্থা। বিশ্বকাপ থেকেই ডান হাতের রিং ফিঙ্গারের চোট নিয়ে লড়াই করছেন এবং এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি বিশ্বজয়ী এই গোলকিপার।

এছাড়া দিবুর বয়সও জুভেন্টাসের ভাবনায় একটি বড় বিষয়। ৩৩ বছর বয়সি দিবু মার্তিনেজ অত্যন্ত অভিজ্ঞ একজন খেলোয়াড় হলেও, ইতালিয়ান ক্লাবটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একজন প্রবীণ গোলরক্ষকের পেছনে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে চাচ্ছে না।    এর সঙ্গে যোগ হয়েছে জুভেন্টাসের আর্থিক সীমাবদ্ধতা। বিগত মৌসুমগুলোতে মাঠের পারফরম্যান্স আশানুরূপ না হওয়া এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে জুভেন্টাস এখন দলবদলে বেশ সতর্ক নীতি অবলম্বন করছে। সে কারণেই একবারে ১ কোটি ইউরো পরিশোধ করার বিষয়টি তারা অভ্যন্তরীণভাবে যাচাই-বাছাই করছে। ৭০ লাখ ইউরো নিশ্চিত এবং ৩০ লাখ ইউরো বোনাসভিত্তিক প্রস্তাবটি দেওয়া হয়েছে যাতে অ্যাস্টন ভিলার চাহিদামতো পুরো অঙ্কে পৌঁছানো যায়, অথচ একবারে পুরো খরচ বহন করতে না হয়।

এদিকে জুভেন্টাসের সঙ্গে আলোচনা চলার মাঝেই বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরি দলের গোলপোস্টের জন্য ইতোমধ্যেই একজন বিকল্প খেলোয়াড়ের খোঁজ শুরু করেছেন। আগামী মৌসুমে গোলকিপার পজিশনের মূল দায়িত্ব দেওয়ার জন্য জাপানি গোলকিপার জিওন সুজুকিকে তাদের প্রধান পছন্দ হিসেবে ভাবা হচ্ছে। 

পিএসজির সঙ্গে এই জাপানি গোলকিপার দলবদলের আলোচনা আটকে যাওয়ার কারণেই মূলত সুজুকিকে দলে ভেড়ানোর বিষয়টি সামনে এসেছে। এই চুক্তি চূড়ান্ত হলে আগামী মৌসুমে উনাই এমেরির প্রথম পছন্দ হবেন এই জাপানি ফুটবলার।

প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে দিবু মার্তিনেসের ভবিষ্যৎ নিয়ে আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। জুভেন্টাস অ্যাস্টন ভিলার সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর এমেরিও আর্জেন্টাইন এই গোলকিপারের সম্ভাব্য বিদায়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি