১৪ মে ২০২৬

মাশরাফীর স্বাস্থ্যের অবনতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মাশরাফীর স্বাস্থ্যের অবনতি

বাংলাপ্রেস ডেস্ক: মাশরাফী করোনায় পজিটিভ হয়েছেন শনিবার। গেলো দুই দিন শরীরে জ্বর বাড়েনি। কিন্তু সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু। মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে।

এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।

সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি