১৫ জুলাই ২০২৬

মাঠে নামার আগেই মেসিকে ছাড়িয়ে গেলেন বেলিংহাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৪১ পিএম
মাঠে নামার আগেই মেসিকে ছাড়িয়ে গেলেন বেলিংহাম

জুড বেলিংহাম ও লিওনেল মেসি।

বাংলাপ্রেস ডেস্ক:  নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলেছেন জুড বেলিংহাম। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন হাতেনাতে। ফিফার সর্বশেষ পাওয়ার র‍্যাঙ্কিংয়ে লিওনেল মেসিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে ইংল্যান্ডের দুই গোলই করেন বেলিংহাম। তার অসাধারণ নৈপুণ্যে দল যেমন সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে, তেমনি ব্যক্তিগতভাবেও বড় অর্জন যোগ হয়েছে। সর্বশেষ আপডেটে তিনি এক লাফে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে।

ফিফার এই পাওয়ার র‍্যাঙ্কিং টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়। আক্রমণ, সৃজনশীলতা এবং রক্ষণ—এই তিন বিভাগে ০ থেকে ১০ স্কেলে মূল্যায়ন করা হয় ফুটবলারদের।

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বেলিংহামের আক্রমণাত্মক স্কোর ৮.২৫, সৃজনশীলতায় ৬.৪৩ এবং রক্ষণে ৫.৬৭। অন্যদিকে তৃতীয় স্থানে নেমে যাওয়া লিওনেল মেসির স্কোর যথাক্রমে ৮.০৭, ৭.৪১ এবং ৪.৯০। তবে সবার ওপরে অবস্থান ধরে রেখেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, যদিও তার দল ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।    

গোল্ডেন বুটের লড়াইটাও জমে উঠেছে। ৮ গোল ও ৩ অ্যাসিস্ট নিয়ে এখনো শীর্ষে আছেন এমবাপে। সমান ৮ গোল করলেও মেসির অ্যাসিস্ট সংখ্যা ২টি, ফলে তিনি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ৬ গোল নিয়ে দৌড়ে টিকে আছেন বেলিংহামও।

আজ রাত ১টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। একদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লক্ষ্য শিরোপা ধরে রাখার মিশন এগিয়ে নেওয়া, অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ইংল্যান্ড। মাঠের লড়াইয়ে মেসির অভিজ্ঞতা নাকি বেলিংহামের তারুণ্য—কোনটি শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়, সেদিকেই তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি