১৭ জুন ২০২৬

মাঠে পা রেখেই মেসির রেকর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৫৮ পিএম
মাঠে পা রেখেই মেসির রেকর্ড

বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেই রেকর্ড গড়লেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কীর্তি গড়লেন তিনি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় আলজেরিয়া-আর্জেন্টিনা ম্যাচ শুরু হয়।

এদিন মাঠে নেমে মেসি আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন। তা হলো নিজ দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলার অভিজ্ঞতা। পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের কিংবদন্তি খেলোয়াড় বাদের আল-মুতাভার পর তৃতীয় ফুটবলার হিসেবে ২০০ আন্তর্জাতিক ম্যাচের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

পাশাপাশি এদিন আলজেরিয়ার বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ১৭ মিনিটে ডি পলের কাছ থেকে পাওয়া বল থেকে দারুণ এক গোল করেন মেসি। আলজেরিয়ার গোলকিপার হাত দিয়েও তা ঠেকাতে পারেনি। এর মধ্য দিয়ে রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোলের নজির গড়লেন মেসি।
এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গোল করেছেন মেসি। একমাত্র ২০১০ সালের বিশ্বকাপে তিনি কোনো গোল করতে পারেননি।
২০২২ বিশ্বকাপে ১০ নম্বর জার্সিতে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসি এবার একই নম্বরের জার্সিতে খেলছেন। এ নিয়ে পাঁচ বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে খেলছেন ফুটবলের এই রাজপুত্র। এতে তিনি ‘ফুটবলের জাদুকর’ ডিয়েগো ম্যারাডোনাকেও পেছনে ফেলে দিয়েছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক চারটি আসরে ১০ নম্বর জার্সি গায়ে দিয়েছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি