১২ জুন ২০২৬

মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৫:২০ বিকাল
মেক্সিকোর একাদশে চমক, নেই ওচোয়া বেঞ্চে অধিনায়কও

বাংলাপ্রেস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের শুরুর একাদশ ঘোষণা করেছে মেক্সিকো। অনুমিতভাবেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া নেই দলে।

ওচোয়ার পরিবর্তে গোলবারের দায়িত্ব দেওয়া হয়েছে রাউল রাঙ্গেলকে। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে ডিফেন্ডার সিজার মন্টেসের বাহুতে। আক্রমণভাগে রয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রাউল হিমেনেস, সঙ্গে থাকছেন জুলিয়ান কুইনোনেস ও রবার্তো আলভারাদো।

বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে স্বাগতিক দেশ মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে। ঘরের মাঠ ও সমর্থকদের উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় মেক্সিকো।

মেক্সিকোর শুরুর একাদশ

রাউল রাঙ্গেল (গোলরক্ষক), জেসুস গালিয়ার্দো, জোহান ভাসকেস, সিজার মন্টেস (অধিনায়ক), ইসরায়েল রেয়েস, ব্রিয়ান গুতিয়েরেস, আলভারো ফিদালগো, এরিক লিরা, রবার্তো আলভারাদো, জুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেস।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি