৪ আগস্ট ২০২৬

মেসি ছাড়া মাঠে সুয়ারেজের জোড়া গোল, ব্যর্থ লেভানডফস্কি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
মেসি ছাড়া মাঠে সুয়ারেজের জোড়া গোল, ব্যর্থ লেভানডফস্কি

সুয়ারেজের গোল উদ্‌যাপনএএফপি

বাংলাপ্রেস ডেস্ক:  লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমে মেজর লিগ সকারে (এমএলএস) শিকাগো ফায়ারকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। আজ অনুষ্ঠিত এ ম্যাচে ২টি গোল লুইস সুয়ারেজের, ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি প্রেস্টন প্ল্যামবেকের। মায়ামির এ জয়ে শিকাগো ফায়ারের হয়ে রবার্ট লেভানডফস্কির এমএলএস অভিষেকটা সুখকর হলো না।

বিশ্বকাপের ফাইনালে গত রোববার রাতে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। সে ম্যাচে খেলা মেসি ও রদ্রিগো দি পলকে ছাড়াই মাঠে নামে ইন্টার মায়ামি। দলের অধিনায়ক ছিলেন উরুগুয়ে কিংবদন্তি সুয়ারেজ। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ছেড়ে শিকাগো ফায়ারে যোগ দেওয়া ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির এটি ছিল এমএলএসে প্রথম ম্যাচ।ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭০০–এর বেশি গোল করা লেভানডফস্কি ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের হয়েও দারুণ সফল ছিলেন। শিকাগোর জার্সিতে অভিষেক ম্যাচে শুরুর একাদশের হয়ে ৬৩ মিনিট খেলেন।তবে ম্যাচের নায়ক ২০ বছর বয়সী প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির যুব একাডেমি থেকে উঠে আসা এই ফরোয়ার্ড বদলি হিসেবে নেমে ৮৭তম মিনিটে জয়সূচক গোলটি করেন। ১৪তম মিনিটে লেভানডফস্কির নেওয়া শট প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়। তবে চার মিনিট পরই এগিয়ে যায় শিকাগো ফায়ার, সেটিও ইন্টার মায়ামির আত্মঘাতী গোলে।

রবার্ট লেভানডফস্কিএএফপি

কানাডার হয়ে বিশ্বকাপে খেলা গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের জায়গায় একাদশে সুযোগ পাওয়া রোকো রিওস ডিফেন্ডার ইয়ান ফ্রের সহজ একটি ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে বলে ঠিকমতো পা লাগাতে পারেননি। তাঁর পাশ কাটিয়ে বল গড়িয়ে জালে ঢুকে যায়।

২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান সুয়ারেজ। এরপর ৫১তম মিনিটে জার্মান বেরতেরামের দারুণ এক ব্যাকহিল পাস থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়েও দেন তিনি। ৬৭তম মিনিটে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার পুসো দিথেজানে গোল করে শিকাগো ফায়ারকে ২–২ সমতায় ফেরান।তবে শেষ হাসি হাসে ইন্টার মায়ামিই। ৮৭তম মিনিটে লুইস সুয়ারেজের কাছ থেকে নেওয়া কাছের দূরত্বের শট গোলরক্ষক ক্রিস ব্র্যাডি ফিরিয়ে দিলে ফিরতি বলে ভলিতে জাল খুঁজে নেন প্রেস্টন প্ল্যামবেক। ইন্টার মায়ামির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। সূত্র: প্রথম আলো 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি