১২ জুলাই ২০২৬

মেসি-এমবাপ্পের গোল সমান, এমবাপ্পে এগিয়ে থাকার কারণ কী?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৯:০৯ এএম
মেসি-এমবাপ্পের গোল সমান, এমবাপ্পে এগিয়ে থাকার কারণ কী?

কার হাতে উঠবে গোল্ডেন বুট?

বাংলাপ্রেস ডেস্ক:  দুজনেরই গোলসংখ্যা সমান। ৮টি করে গোল। তবুও গোল্ডেন বুট দখলের দৌড়ে লিওনেল মেসির চেয়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু কেন এবং কিভাবে নির্ধারণ হয় এই মর্যাদার পুরস্কার?

গোল্ডেন বুট দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র কে কয়টি গোল করেছেন তা দেখা হয় না। যদি দুজন বা তার বেশি খেলোয়াড় একই সংখ্যক গোল করে থাকেন, তখন পুরষ্কার দেওয়ার ক্ষেত্রে ‘টাইব্রেকার’ নিয়ম ব্যবহার করে ফিফা।

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রথমে দেখে দুই খেলোয়াড়ের মধ্যে কার অ্যাসিস্ট বা গোলে সহায়তা বেশি। যদি সেই সংখ্যা সমান হয়, তা হলে দেখা হয় সব মিলিয়ে কে কম মিনিট খেলেছেন।

ওই নিয়মের কারণেই এগিয়ে রয়েছেন এমবাপ্পে। ফরাসি সুপারস্টার এখন পর্যন্ত বিশ্বকাপে আটটি গোলের পাশাপাশি তিনবার অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ ১১টি গোলের ক্ষেত্রে তার সরাসরি ভূমিকা রয়েছে। 

আর্জেন্টিনার অধিনায়ক মেসি আটটি গোল করলেও অ্যাসিস্ট করেছেন মাত্র দুইটি। অর্থাৎ দশটি গোলের ক্ষেত্রে তার অবদান রয়েছে। 

যদি আজই বিশ্বকাপ শেষ হয়ে যায় তা হলে এমবাপ্পের হাতেই উঠত গোল্ডেন বুট। যদিও এ পুরস্কারের দৌড়ে ভালো ভাবে টিকে আছেন মেসি-এমবাপ্পে। আলোচনায় আছে আরও তিনটি নাম হ্যারি কেইন, জুড বেলিংহাম ও আর্লিং হালান্ড। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি