২৩ আগস্ট ২০২৬

মেসি গোল করেও পারলেন না, হেরে গেল ইন্টার মায়ামি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:৪৮ পিএম
মেসি গোল করেও পারলেন না, হেরে গেল ইন্টার মায়ামি

বাংলাপ্রেস ডেস্ক:  লিওনেল মেসির গোলও ইন্টার মায়ামির ভাগ্যের চাকা ঘোরাতে পারল না। ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই পরাস্ত হলো যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

 ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র আট মিনিট আগে রদ্রিগো দে পলের নিখুঁত থ্রু-বল থেকে ফার্স্ট-টাইম ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেছিলেন মেসি। কিন্তু তার আগে দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের ব্যবধানে জশ সার্জেন্ট ও ডেরিক ইটিয়েন জুনিয়রের জোড়া গোলে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় কানাডিয়ান ক্লাব টরন্টো। 

সময়ের হিসেবে টানা প্রায় এক মাস ধরে কোনো জয়ের মুখ দেখেনি মেসির দল। এর মধ্যে লিগস কাপের প্রথম রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল জোড়া হারে।

এরপর গত সপ্তাহে ন্যাশভিল এসসির কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয় তারা, মাঝে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ২-২ ড্রয়ে হারের ধারা থামলেও জয়ের ধারায় ফিরতে পারেনি।

এই হারের ফলে ইস্টার্ন কনফারেন্স ও সাপোর্টাস শিল্ড টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এখন ইন্টার মায়ামির চেয়ে স্পষ্ট ১০ পয়েন্টে এগিয়ে গেল। বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন মায়ামি এখনো পয়েন্ট তালিকার দুই নম্বরে অবস্থান করলেও, প্লে-অফের প্রথম পর্বে ‘হোম ফিল্ড সুবিধা’ নিশ্চিত করতে এখন তাদের লড়াই করতে হচ্ছে সেরা চার ধরে রাখার।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি