২৫ আগস্ট ২০২৬

মেসি-সুয়ারেজ নন, এমএলএসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় কে?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:৫৬ পিএম
মেসি-সুয়ারেজ নন, এমএলএসের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় কে?

মেসি-সুয়ারেজের আরও কয়েক বছর খেললে ভাঙবে রেকর্ড

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ঘরোয়া টুর্নামেন্ট মেজর লিগ সকারের (এমএলএস) বিশ্বসেরা তারকাদের আগমন নতুন কিছু নয়। ডেভিড বেকহ্যাম থেকে শুরু করে জ্লাতান ইব্রাহিমোভিচ, থিয়েরি অঁরি ও কাকার পর এখন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজও। বয়স পড়লেই যেন এরা মার্কিন মুলুকে চলে আসে!

তবে ৩৯ বছর বয়সী মেসি ও সুয়ারেজ দুজনের কেউই নন। এমএলএসের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে মাঠে নামার রেকর্ড তাদের কারও দখলে নেই। এই রেকর্ডের মালিক সাবেক গোলরক্ষক প্যাট অনস্ট্যাডের।

২০১১ সালে ডিসি ইউনাইটেডের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠে নামার সময় অনস্ট্যাডের বয়স ছিল ৪৩ বছর ২ মাস ২২ দিন। ওই ম্যাচে তার দল কলোরাডো র‍্যাপিডসের কাছে ৪-১ গোলে হেরেছিল। এরপরই পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি।

বর্তমানে এমএলএসের সবচেয়ে বয়স্ক সক্রিয় খেলোয়াড় পোর্টল্যান্ড টিম্বার্সের মিডফিল্ডার দিয়েগো চারা। গত এপ্রিলে ৪০ বছরে পা দিয়েছেন তিনি। তবে অনস্ট্যাডের রেকর্ড ভাঙতে চারাকে আরও প্রায় তিন বছর খেলতে হবে।

অনস্ট্যাডের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৮৭ সালে, এমএলএস প্রতিষ্ঠারও প্রায় এক দশক আগে। ২০০৩ সালে সান হোসে আর্থকোয়েকসের হয়ে এমএলএসে অভিষেকের পর তিনি তিনবার এমএলএস কাপ জেতেন।

মেসি-সুয়ারেজরা এমএলএসের জনপ্রিয়তা নতুন উচ্চতায় নিয়ে গেলেও, বয়সের রেকর্ডে এখনও তাদের অনেক পেছনে ফেলেছেন প্যাট অনস্ট্যাড।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি