৪ আগস্ট ২০২৬

মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা আইএফএফএইচএসের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা আইএফএফএইচএসের

বাংলাপ্রেস ডেস্ক: আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস)

ডেটা-পারফরম্যান্স সূচক বিশ্লেষণ করে আর্জেন্টিনা অধিনায়ককেই সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলেছেন লিওনেল মেসি। অসাধারণ পারফর্ম করে দলকে ফাইনালে তুলতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। কিন্তু দুর্ভাগ্য আর্জেন্টাইন তারকার। শিরোপার লড়াইয়ে স্পেনের কাছে একেবারেই নিষ্প্রভ ছিল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে মেসি।

আইএফএফএইচএস এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তাদের নিজস্ব তথ্যনির্ভর সূচক ব্যবহার করা হয়েছে। যেখানে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে প্রভাব, সবকিছুই নির্দিষ্ট ওজনের ভিত্তিতে হিসাব করা হয়। সেই বিশ্লেষণে অন্য সবার চেয়ে এগিয়ে ছিলেন মেসি।

বিবৃতিতে সংস্থাটি বলেছে, বিশ্বকাপে প্রতিটি পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণের পর আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। লিওনেল মেসিই আইএফএফএইচএসের নির্বাচিত সেরা খেলোয়াড়। এই স্বীকৃতি তিনি পেয়েছেন আবেগ বা খ্যাতির কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে।

মেসি টুর্নামেন্টে সাতটি ম্যাচে খেলেছেন মোট ৬২৬ মিনিট। এই সময়ে তিনি করেছেন ৮ গোল এবং করিয়েছেন ৪টি, অর্থাৎ সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন মেসি। প্রতি ম্যাচে তার গড় রেটিং ছিল ৮.৩৩।

আইএফএফএইচএসের মতে, মেসির এই রেটিং কোনো এক-দুটি অসাধারণ ম্যাচের ফল নয়; বরং গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট এবং ফাইনাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্সের প্রতিফলন। বিশেষ করে নকআউট পর্বে তার প্রভাবকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি