২৬ জুলাই ২০২৬

মেসিকে ছাড়াই দল ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
মেসিকে ছাড়াই দল ঘোষণা

ছবি : সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ আকর্ষণ মনে করা হয় অল-স্টার গেমকে। প্রতিবছরই এই প্রদর্শনী ম্যাচ ঘিরে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ দেখা যায়।

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর অল-স্টার ম্যাচের কদর আরো বেড়েছে। কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো আগামী ২৯ জুলাই নর্থ ক্যারোলাইনার শার্লটে হতে চলা এবারের অল-স্টার গেমে খেলবেন না মেসি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ। 

আর্জেন্টিনার হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর অভিযান শেষ করার পর বিশ্রামে থাকছেন লিওনেল মেসি।

ফলে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিতব্য ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচে দেখা যাবে না ইন্টার মায়ামির এই তারকাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফা ও বিশ্ব ফুটবলারদের সংগঠনের (ফিফপ্রো) নির্দেশনা অনুসরণ করছে এমএলএস কর্তৃপক্ষ। এ কারণেই ইন্টার মায়ামি মেসিকে অল-স্টার গেম থেকে বিরতি দিয়েছে। একই কারণে মেসির আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দি পলও খেলবেন না।

মেসির অনুপস্থিতি এমএলএসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার মতো মহাতারকার অনুপস্থিতি দর্শকদের আগ্রহে প্রভাব ফেলতে পারে।

এমএলএস কর্তৃপক্ষ এরই মধ্যে মেসিসহ অনুপস্থিত কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তে অন্যদের দলে অন্তর্ভুক্ত করেছে। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিনকারনাগেল অল-স্টার দলে সুযোগ পেয়েছেন। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি