১৩ জুলাই ২০২৬

মেসিকে ছাড়াই অনুশীলনে আর্জেন্টিনা, চিন্তায় ভক্তরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পিএম
মেসিকে ছাড়াই অনুশীলনে আর্জেন্টিনা, চিন্তায় ভক্তরা

বাংলাপ্রেস ডেস্ক:   ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তার খবর এসেছে। দলের অনুশীলনে দেখা যায়নি অধিনায়ক লিওনেল মেসিকে। আর্জেন্টাইন দৈনিক ওলে-এর তথ্য অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টানা ১২০ মিনিট খেলার পর শারীরিক ধকল সামলাতেই তাকে বিশ্রামে রাখা হয়েছে।

নকআউট পর্বে আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই এগোতে হয়েছে। শেষ ষোলোতে মিশর এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচই অতিরিক্ত সময়ে গড়ায়। ফলে পুরো দলই বাড়তি পরিশ্রম করেছে, আর ৩৯ বছর বয়সি মেসির ওপর সেই চাপ আরও বেশি পড়েছে।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে গোল করতে না পারলেও দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মেসি। প্রথম গোলের সূচনায় তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এছাড়া অতিরিক্ত সময় শুরুর আগেই নিজেও গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের দুটি গোলে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।

সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর মেসি স্বীকার করেন, টানা কঠিন ম্যাচের কারণে ক্লান্তি দলের ওপর প্রভাব ফেলছে। তবে তিনি আত্মবিশ্বাসী, ইংল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে দল নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করতে পারবে।

মেসি বলেন, ‘আমরা ক্লান্তি অনুভব করছি, এটা সত্যি। কিন্তু সেরা উপায়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। ফাইনালে ওঠার লক্ষ্যে আমরা মাঠে শতভাগ উজাড় করে দেব।’সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি