মেসির পেছনে ছুটছেন এমবাপ্পে ও হল্যান্ড—ফুটবল দুনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই
বাংলাপ্রেস ডেস্ক: শ্বকাপের এবারের আসরের গ্রুপপর্বের খেলা এখনো শেষ হয়নি। প্রতিটি দল খেলছে মাত্র দুটি করে ম্যাচ। গ্রুপপর্বে আরও একটি করে ম্যাচ বাকি আছে। ইতিমধ্যেই জমে গেছে বিশ্বকাপে গোল্ডেন বুটের আসর।
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফ্র্যান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে ও নরওয়ের তারকা আরলিং হল্যান্ড। আর্জেন্টিনা, ফ্র্যান্স এবং নরওয়ে ইতোমধ্যে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২- এ উঠে গিয়েছে। ফলে মেসি, এমবাপ্পে হ্যাল্যান্ডের গোলের সংখ্যা আরও বাড়বে।
একদিকে ১৮ গোল করে মেসি যেমন বিশ্বকাপ ২০২৬ এর সর্বোচ্চ গোলদাতা, তেমনই খুব একটা পিছনে নেই এমবাপ্পে ও আরলিং হল্যান্ড। তবে মেসি যেহেতু ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন তাই তার কাছে এই বিশ্বকাপ স্পেশাল। একইভাবে কিলিয়ান এমবাপ্পের কাছেও বিশ্বকাপ স্পেশাল। কারণ টানা ৩ বার দলকে ফাইনাল খেলানোর সুবর্ণ সুযোগ রয়েছে তার সামনে।
দুই ম্যাচ খেলে ৫ গোল করেছেন লিও মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক ও গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে করেছেন জোড়া গোল। বিশ্বকাপে মেসি করেছেন রেকর্ড ১৮ গোল। ১৬ গোল করে চমকে দিচ্ছেন এমবাপ্পেও। এই নিয়ে তিনটি বিশ্বকাপ খেলছেন এই ফরাসি তারকা। ইতিমধ্যেই তিনি প্রায় ছুঁয়ে ফেলেছেন ৬ বিশ্বকাপ খেলা মেসিকে। আজ স্পর্শ করেছেন মিরোস্লাভ ক্লোজেকে।
মেসি-এমবাপ্পের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন আরলিং হল্যান্ড। সেনেগালের বিরুদ্ধে ২ গোল করেছেন তিনি। দুটি গোল করেছিলেন ইরাকের বিপক্ষে। তবে জাতীয় দলের হয়ে মাত্র ৫২ ম্যাচে ৫৯ গোল করার রেকর্ড গড়েছেন এই ম্যান সিটির তারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় ইংলিশ তারকা হ্যারি কেনও।
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি