৪ এপ্রিল ২০২৬

মেয়াদোত্তীর্ণ লক্ষ্মীপুর আ.লীগের সম্মেলনে রাজসিক আয়োজন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেয়াদোত্তীর্ণ লক্ষ্মীপুর আ.লীগের সম্মেলনে রাজসিক আয়োজন
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ দীর্ঘ আট বছর পর আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে গোটা শহর। সাজ সাজ রব বিরাজ করছে সর্বত্র। নেতৃত্বে আসছেন কারা তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, পদ ও মনোনয়ন বাণিজ্যকারীদের বাদ দিয়ে নতুন কমিটিতে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। কমিটিতে নারী নেতৃত্বকেও প্রাধান্য দেওয়ার দাবি উঠেছে। তাহলেই জেলার চারটি আসনে নৌকার বিজয় সম্ভব হবে বলে মনে করছেন তৃণমূলের নেতা-কর্মীরা। জানা যায়, জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৫ সালের ৩ মার্চ। ওই সময়ে গোলাম ফারুক পিঙ্কুকে সভাপতি ও অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ আট বছর পর এ সংগঠনের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২১ নভেম্বর। জেলা স্টেডিয়াম মাঠে এ সম্মেলনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধক হিসেবে থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি