১৪ মে ২০২৬

মেয়েদের ফুটবলে সবচেয়ে দামি খেলোয়াড় এখন অলিভিয়া স্মিথ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
মেয়েদের ফুটবলে সবচেয়ে দামি খেলোয়াড় এখন অলিভিয়া স্মিথ
  বাংলাপ্রেস ডেস্ক: মেয়েদের ফুটবলে দলবদলে বিশ্ব রেকর্ড গড়েছেন অলিভিয়া স্মিথ। কানাডার ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ১০ লাখ পাউন্ডে লিভারপুল থেকে আর্সেনালে নাম লিখিয়েছেন। নারী ফুটবলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের ১ মিলিয়ন পাউন্ডে দলবদল এটিই প্রথম। এর আগে এ বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে কিনেছিল চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম দলবদল। এবার কানাডার স্মিথ ছাড়িয়েছেন গিরমাকে। মার্কিন মুদ্রায় তাঁর দলবদল ফি দাঁড়াচ্ছে ১৩ লাখ ডলারের বেশি। ২০২৩ সালে পেশাদার ফুটবলে পা রাখা স্মিথ লিভারপুলে যোগ দিয়েছিলেন গত বছর। প্রথম বছরেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেছেন, যা ক্লাবের সর্বোচ্চ। ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি ওঠে তাঁর হাতে। এমন দারুণ সাফল্যের পর স্মিথকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহ বাড়ারই কথা। স্মিথকে দলে নিতে লিভারপুলকে প্রস্তাব দিয়েছিল চেলসি ও অলিম্পিক লিওঁ। তবে লিভারপুল রাজি হয়নি। শেষ পর্যন্ত আর্সেনাল টাকার অঙ্ক এতটাই বাড়িয়েছে যে, বিশ্ব রেকর্ডই হয়ে গেছে। সর্বশেষ উইমেন্স চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতা আর্সেনালে যোগ দিতে স্মিথেরও আগ্রহ ছিল। শেষ পর্যন্ত রেকর্ড গড়ার মাধ্যমে সেটা হয়ে যাওয়ার পর সই করে এই ফরোয়ার্ড বলেন, ‘আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।’ আর্সেনালে স্মিথের চুক্তি আপাতত চার বছরের জন্য বলে জানিয়েছে বিবিসি। লিভারপুলে নাম লেখানোর আগে পর্তুগালের ক্লাব স্পোর্তিং সিপিতে ছিলেন স্মিথ। সেখানে প্রথম মৌসুমে ২৮ ম্যাচে ১৬ গোল করে ২ লাখের কিছু বেশি পাউন্ডে ইংলিশ ক্লাবটিতে যোগ দেন। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে কানাডার সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন স্মিথ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি