৪ এপ্রিল ২০২৬

মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোঁড়াছুড়ি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে চেয়ার ছোঁড়াছুড়ি

বাংলাপ্রেস ডেস্ক : নেতা-কর্মীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবের আবহে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন শুরু হয়েছে। তবে সম্মেলনস্থলে বসাকে কেন্দ্র করে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটেছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) অনুষ্ঠিত এবারের সম্মেলন বিভক্ত ঢাকায় স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনস্থলে এসে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে এবারের সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।

সম্মেলনকে সফল করতে সকাল থেকেই ঢাকা মহানগর উত্তরের সকল থানা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেআইবি চত্বরে আসতে দেখা গেছে।

সম্মেলন স্থলে জায়গা করে নেওয়াকে কেন্দ্র করে সম্মেলনে আগত দু’পক্ষের মাঝে হালকা উত্তজনা দেখা দেয়। যার রেশ ধরে দু’পক্ষের মাঝে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সম্মেলন প্রসঙ্গে উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক ফরিদুর রহমান খান ইরান গণমাধ্যমকে বলেন-স্বেচ্ছাসেবক লীগ সব সময়ই সাবেক ছাত্র নেতাদের সমন্বয়ে গঠিত সংগঠন। এবারের সম্মেলনের মধ্য দিয়েও অনেক ছাত্র নেতা কমিটিতে জায়গা পাবেন৷ আর যারা আগে থেকেই কমিটিতে রয়েছেন তাদের প্রত্যাশা রয়েছে এবারের সম্মেলনে আরেকটু ভালো পদে জায়গা করে নেওয়ার৷

স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের শাখার সম্মেলন সব সময়ই অন্যসব সহযোগী সংগঠনের সম্মেলনের চেয়ে উৎসবের আবহে আয়োজিত হয়ে আসছে বলে দাবি করেন ইরান। সূত্র : চ্যানেল আই।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি