৭ জুলাই ২০২৬

মিশরের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:১৬ এএম
মিশরের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

মিশরের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে মেসিরা। ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি হারই শেষ করে দিতে পারে তাদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় আজ আটলান্টায় শেষ ষোলোর ম্যাচে মিশরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিশরও বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক পারফরম্যান্সে তারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ফলে ম্যাচটি সহজ হবে না আর্জেন্টিনার জন্য।

দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে একমাত্র দেখাটি হয়েছিল ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য এবারই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে নামছে আর্জেন্টিনা ও মিশর।

ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠেছে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক মুখোমুখি হওয়ার কারণে। ক্লাব ফুটবলে দুজনের পথ একাধিকবার মিললেও জাতীয় দলের জার্সিতে কখনো একে অপরের বিপক্ষে মাঠে নামেননি তারা।

মিশরের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। কেপ ভার্দের বিপক্ষে খেলেছিলেন ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজ। তাদের পরিবর্তে নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছে আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে।

খবরে বলা হয়েছে, কোচ লিওনেল স্কালোনি ইতোমধ্যেই নিজের একাদশ চূড়ান্ত করেছেন। তবে ম্যাচের আগে সেটি প্রকাশ করতে চাননি তিনি। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি, তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি