৪ এপ্রিল ২০২৬

মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রপাচার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মোহাম্মদ নাসিমের সফল অস্ত্রপাচার

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়, যা সফল হয়েছে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি জানিয়েছেন মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার কথা জানতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে তানভির শাকিল জয়কে ফোন করেছেন।

তিনি আরও জানান, আগামী দুই দিন মোহাম্মদ নাসিমকে অচেতন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হবে।

গতকাল বৃহস্পতিবার মোহাম্মদ নাসিমের অবস্থার উন্নতি হলেও আজ শুক্রবার ভোররাতে তার ব্রেইন স্ট্রোক করায় অবস্থার অবনতি ঘটে।

মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সাংসদ তানভীর শাকিল জয় জানান, আজ তার বাবাকে কেবিনে নেওয়ার কথা ছিল। হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করায় অবস্থা খারাপ হয়ে গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। তখন তার বাবার অস্ত্রোপচার চলছিল বলে জানিয়েছিলেন জয়।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করেনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্রও তিনি। ২০১৪ সালের সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। এর আগে ১৯৯৬–২০০১ সালের আওয়ামী লীগ সরকারের সময় একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি