১৪ মে ২০২৬

মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
মোস্তাফিজকে বরণ করে নিলো চেন্নাই সুপার কিংস
বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ইতোমধ্যে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন শেষ ওয়ানডে ম্যাচ। সে ম্যাচে পায়ের মাংসপেশিতে টান লেগেছিল। সেই চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলেও শঙ্কা কেটে গেছে। মারাত্মক কিছু ঘটেনি ফিজের। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের একদিন পরই মঙ্গলবার (১৯ মার্চ) আইপিএল খেলতে দেশ ছাড়েন তিনি। এবার এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসে খেলবেন তিনি। চেন্নাইয়ে মুস্তাফিজকে উষ্ণভাবে বরণ করে নিয়েছে তার ফ্র্যাঞ্চাইজি দল। নিজেদের সোশ্যাল মিডিয়ায় ফিজের একটি ছবি ছেড়েছে চেন্নাই। যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজের হাতে আছে চেন্নাইয়ের জার্সি পরা একটি ছবি। আগামী ২২ মার্চ থেকে শুরু হবে এবারের আইপিএল। চেন্নাই সুপার কিংস গত আসরের চ্যাম্পিয়ন। যে কারণে ধোনির দল এবারের আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে। অর্থাৎ ২২ মার্চ চেন্নাই ম্যাচ খেলতে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি