৩ এপ্রিল ২০২৬

মতিহারে বৃক্ষরোপণ কর্মর্সূচির উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মতিহারে বৃক্ষরোপণ কর্মর্সূচির উদ্বোধন করলেন আরএমপি পুলিশ কমিশনার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর মতিহার ক্রাইম বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। এসময় আরএমপি পুলিশ কমিশনার মতিহার, কাটাখালী ও বেলপুকুর থানা এলাকায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন। রোববার (১৪ আগস্ট) সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর সাথে সামঞ্জস্য রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় দিনের মতো মতিহার ক্রাইম বিভাগের কাটাখালী থানার মাসকাটাদিঘী বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষ্যে পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মাসকাটাদিঘী স্কুলের এ্যাসেম্বিলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অভিবাদন গ্রহণ করেন এবং শিক্ষার্থী ও স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পুলিশ কমিশনার বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ায় রাজশাহী'র তাপমাত্রাও বৃদ্ধি পেয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ ও পরিচর্যা করতে হবে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় দেশ গঠনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি প্রত্যেক শিক্ষার্থী ও উপস্থিত স্থানীয় জনতাকে ফলজ, বনজ ও ভেষজ গাছের ৩ টি চারা রোপণ এবং যত্ন নেওয়ার আহ্বান জনান। বক্তব্য শেষে তিনি স্কুল মাঠে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। এরপর পুলিশ কমিশনার বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে মতিহার থানার ভাল্লুক পুকুর প্রাইমারী স্কুল সংলগ্ন খরখড়ি রোড ও বেলপুকুর থানার ভড়ুয়া পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন। পর্যায়ক্রমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সকল থানা ফাঁড়ি এলাকায় আরএমপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২২ পালিত হবে বলে জানান পুলিশ কমিশনার। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (মতিহার) মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম, মতিহার ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ একরামুল হক, পিপিএম, সহকারি পুলিশ কমিশনার মোঃ ফরহাদ ইমরুল কায়েস, মতিহার থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার আলী তুহীন, কাটাখালী থানার অফিসার ইনচার্জ এ এস এম সিদ্দিকুর রহমান ও বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান-সহ আরএমপি'র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। বিপি<> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি