৪ এপ্রিল ২০২৬

মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুজিববর্ষ পালনের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না : কাদের

বাংলাপ্রেস ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের সতর্ক করে বলেছেন-মুজিববর্ষ পালন করতে গিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না । তিনি বলেন, মুজিববর্ষ পালনের নামে কোনো চাঁদাবাজির দোকান খোলা যাবে না। এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের বিশেষ যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবে মুজিববর্ষ পালন করে বঙ্গবন্ধুর আদর্শের পতাকা ঊর্ধ্বে তুলে ধরতে হবে। বিরোধীপক্ষকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরীক্ষিত নেতাদের সময়মতো মূল্যায়ন না করলে দুঃসময়ে নেতাকর্মীদের মাঠে পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, জেলাপর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তৃণমূল হলো দলের প্রাণ, আমাদের দলের থানা পর্যায়ে দুর্বলতা আছে– এটি অপ্রিয় সত্য কথা। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, অসিম কুমার উকিল, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি