৪ এপ্রিল ২০২৬

মুজিববর্ষ উপলক্ষ্যে ফুলবাড়ীতে ছাত্রলীগের আনন্দ র‍্যালী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুজিববর্ষ উপলক্ষ্যে ফুলবাড়ীতে ছাত্রলীগের আনন্দ র‍্যালী

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার মাস ও মুজিববর্ষ উপলক্ষ্যে আনন্দ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে শত শত নেতাকর্মি উপজেলা শহরে সমাবেত হয়ে বিশাল র‌্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলার জিড়ো পয়েন্টে এসে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ হারুন, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান পোদ্দার, সৈয়দ সবুজ রানা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শেখ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজির হোসেন ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি