২৪ জুলাই ২০২৬

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মুখ খুলল ফিফা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০২:১৮ পিএম
ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে মুখ খুলল ফিফা

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  সদ্য শেষ হওয়া বিশ্বকাপে একাধিকবার উঠেছিল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। তবে ওই অভিযোগ উড়িয়ে দিয়ে কঠোর এক বিবৃতি দিয়েছে ফিফা। 

ফিফা জানায়, এফবিআই, ইন্টারপোল ও জাতিসংঘের মতো শীর্ষ সংস্থাকে নিয়ে গঠিত 'ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স' টুর্নামেন্টে কোনো অনিয়ম খুঁজে পায়নি। পুরো বিশ্বকাপে তারা গভীরভাবে নজরদারি চালিয়েও কোনো সন্দেহজনক বেটিং বা ম্যাচ ফিক্সিংয়ের ইঙ্গিত পায়নি।

৪৮ দলের এই আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচেও পক্ষপাতের অভিযোগ উঠেছে। বিশেষ করে আর্জেন্টিনাকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছিল এবং টুর্নামেন্টজুড়ে রেফারিং নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। 

ফাইনাল খেলা আর্জেন্টিনার পক্ষে ফিফা কাজ করছে বলে অভিযোগ তুলেছিলেন মিসরের কোচ হোসাম হাসান। তিনি ম্যাচ চলাকালীন সাইডলাইনে বিতর্কিত 'X' অঙ্গভঙ্গি করার পাশাপাশি ফিফার বিরুদ্ধে মেসির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। 

তবে ফিফা এসব উড়িয়ে দিয়েছে। তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘পুরো টুর্নামেন্টজুড়ে সংগৃহীত এবং বিশ্লেষণ করা তথ্যের ওপর ভিত্তি করে ইন্টিগ্রিটি টাস্ক ফোর্স নিশ্চিত করেছে যে, আসরের কোনো ম্যাচেই সন্দেহজনক বেটিং বা ম্যাচ ম্যানিপুলেশনের (ফিক্সিং) কোনো প্রমাণ পাওয়া যায়নি।সূত্র: যুগান্তর
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি