৩ এপ্রিল ২০২৬

নাটোরে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নাটোরে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: নাটোরে বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ মোঃ সিজান (২৩) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। বুধবার (২৭ জুলাই) ভোরে জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে বিদেশী ১টি পিস্তল, ওয়ান ২টি শুটারগান ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী রাজশাহী উপজেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডি দক্ষিণপাড়া গ্রামের মোঃ মানিকের ছেলে মোঃ সিজান। বুধবার (২৭ জুলাই) বিকেলে র‌্যাব-৫, রাজশাহী মহানগরীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নাটোর জেলার সদর থানাধীন তকিয়া বাজার এলাকার হামজা নাটোর টু রাজশাহী মহাসড়কের উপর ১জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে নাটোর জেলার সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব। বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি