২৩ জুন ২০২৬

নেইমারের নতুন ভূমিকা, খেলবেন ফলস নাইন হিসেবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪৫ পিএম
নেইমারের নতুন ভূমিকা, খেলবেন ফলস নাইন হিসেবে

ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ছবি : ফিফা

বাংলাপ্রেস ডেস্ক:  অপেক্ষার পালা ফুরাচ্ছে ব্রাজিল সমর্থকদের। শতভাগ ফিট নেইমার জুনিয়র অবশেষে বিশ্বকাপে খেলতে নামছেন।

আগামী বৃহস্পতিবার ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে দেখা যাবে তাকে।

ব্রাজিলের শুরুর একাদশে নেইমার কার জায়গা নেবেন, তা নিয়ে কোচ কার্লো আনচেলত্তিকে ভাবতে হচ্ছে না। ঊরুর চোটে ছিটকে পড়া রাফিনিয়ার পরিবর্তে খেলবেন তিনি।

তবে প্রত্যাবর্তনের ম্যাচে নেইমারকে প্রথাগত উইঙ্গার হিসেবে দেখা যাবে না।

কোচ আনচেলত্তি নাকি ৩৪ বছর তারকাকে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাবেন। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এই তথ্য জানিয়েছে।  

Neymar & Ancelotti
ব্রাজিল দলের অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির কাজ করবেন এবং মাঠের পাশের ফাঁকা জায়গাগুলো ভিনিসিয়ুস জুনিয়রের মতো গতিময় উইঙ্গারদের জন্য ছেড়ে দেবেন।

অর্থাৎ চিরচেনা ১০ নম্বর জার্সিতে ‘ফলস নাইনের’ ভূমিকায় খেলবেন নেইমার। 

আনচেলত্তি নেইমারকে ‘ফলস নাইন’ হিসেবেই অনুশীলন করাচ্ছেন। কোচ মনে করেন, লাগাতার চোটের কারণে নেইমারের গতি একটু কমে গেলেও তিনি একজন সৃজনশীল ফুটবলার, যা বিশ্বকাপে ব্রাজিল দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি