১৯ মে ২০২৬

নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ১২:২৬ পিএম
নেইমারকে বিশ্বকাপ দলে নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

বাংলাপ্রেস ডেস্ক: দল ঘোষণার পর নেইমারকে তার ফিটনেসের উন্নতি ও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে নেওয়ার কথা জানালেন ব্রাজিল কোচ। তিনি বলেন ‘আমরা নেইমারকে পুরো বছরজুড়ে মূল্যায়ন করেছি এবং সাম্প্রতিক সময়ে তার ধারাবাহিক খেলে যাওয়া ও শারীরিক অবস্থার উন্নতির বিষয় পর্যবেক্ষণে ছিল। (বিশ্বকাপে) অন্যদের মতো তারও একই ভূমিকা এবং দায়িত্বশীলতা থাকবে, তবে তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড়। এটি সত্য যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞদের প্রাধান্য দিই।’

৩৪ বছর বয়সী এই ব্রাজিল ফরোয়ার্ড দেশটির ইতিহাসে আন্তর্জাতিক ম্যাচের সর্বোচ্চ গোলদাতা (৭৯)। যদিও ২০২৩ সালে এসিএল ইনজুরিতে ছিটকে পড়ার পর ছোট ছোট আরও কিছু চোট বারবার তাকে মাঠের বাইরে ছিটকে দেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সে কারণে তার শতভাগ ফিটনেস ফিরে পাওয়াকে প্রধান শর্ত বলে এতদিন উল্লেখ করে আসছিলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচেও নেইমারকে চোটের অস্বস্তিতে থাকতে দেখা গেছে। অবশ্য ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচও তার ফিটনেস নিয়ে কিছুটা সংশয় রেখে দিয়েছেন।

আনচেলত্তি, ‘তিনি এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এখানে আপনার খেলার, না খেলার, ডাক পাওয়ার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। ধারাবাহিকতা ধরে রেখে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচের আগপর্যন্ত শারীরিক অবস্থার আরও উন্নতি করতে পারেন। তবে তার অভিজ্ঞতা, দলে তার প্রতি সহানুভূতি ভালো আবহ তৈরি করতে পারে এবং এটি সাহায্য করবে পুরো দলকে। আমি স্বচ্ছ এবং সৎ থাকতে চাই– যদি নেইমার দলে থাকা প্রাপ্য হন তবে খেলবেন। শুরুর একাদশ নিয়ে আমার ধারণা আছে, তবে আমি অনুশীলন দেখতে চাই, যদি খেলোয়াড়রা প্রস্তুত থাকেন। নেইমারেরও একই ভূমিকা থাকবে।’

‘আমার মতে শুধু একজন খেলোয়াড়ের ওপর প্রত্যাশা আটকে রাখা গুরুত্বপূর্ণ কিছু নয়। দলগতভাবে পারফর্ম করা আমাদের দায়িত্ব। বিশ্বকাপ জয়ের জন্য সবারই অবদান রাখতে হবে। আমি তারকা চাই না। আমি এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে সাহায্য করবে। নেইমারকে কেবল রিজার্ভ ফুটবলার হিসেবে নেওয়া হয়নি, তিনি দলের মান বাড়িয়ে তুলবেন, এমনকি যদি এক মিনিটের জন্যও খেলেন। আমরা এমন ফুটবলারদের ডেকেছি যারা উপযুক্ত দলকে এগিয়ে নেবে। ঠিক কতটা সময় ধরে? আমি জানি না’, আরও যোগ করেন ব্রাজিল কোচ।

এখনই স্কোয়াড গড়া নিয়ে কাঁটাছেড়া করতে নিষেধ করলেন আনচেলত্তি, ‘এটা হয়তো নিখুঁত দল হয়নি। কিন্তু এটি হবে সহনশীল, একাগ্র, বিনয়ী ও নিঃস্বার্থ। বিষয়টি সমষ্টিগত, ব্যক্তিগত নয়। এরপর আমাকে সেই নিশ্চয়তা দিতে পারে এমন খেলোয়াড় বেছে নিতে হবে। আমার কাছে সব তথ্য আছে। আমি এর জন্য উন্মুখ নই। প্রত্যেকেরই ভিন্ন ভাবনা থাকতে পারে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্তটা আমিই নিই। আর আজ কেউ বলতে পারবে না যে কোচ ভুল করেছেন। জুলাই মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, তখন নিশ্চয়ই কেউ আমাকে বলবে যে আমি ঠিক করেছি নাকি ভুল।’

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি