৪ এপ্রিল ২০২৬

নেইমারকে অবহেলা, আনচেলত্তির সমালোচনায় মরিনিও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
নেইমারকে অবহেলা, আনচেলত্তির সমালোচনায় মরিনিও

বাংলাপ্রেস ডেস্ক:   শতভাগ ফিট না হওয়ায় বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দলে নেইমারকে রাখেননি ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে নিজের ফিটনেস নিয়ে কোচকে বার্তা দিলেন ৩৪ বছর বয়সি সান্তোস ফরোয়ার্ড। ফ্রান্সের কাছে ব্রাজিলের হারের পর সান্তোসের অনুশীলন ম্যাচে জাদুকরী ফুটবলে সমর্থকদের আক্ষেপ বাড়িয়েছেন নেইমার। ক্লাবের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ম্যাচে একটি করে গোল ও অ্যাসিস্টে মুগ্ধতা ছড়ান ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা।

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে আনচেলত্তির মন জয়ের জন্য নেইমারের হাতে রয়েছে ১৪টি ম্যাচ। নিজেকে ফিট প্রমাণের ব্যাপারে নেইমার এখন আরও বেশি আত্মবিশ্বাসী।

এদিকে ফিটনেসের অজুহাতে নেইমারকে উপেক্ষা করায় আনচেলত্তির সমালোচনায় যোগ দিয়ে পর্তুগিজ কোচ জোসে মরিনিও বলেছেন, ‘পর্তুগাল যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কিংবা আর্জেন্টিনা যদি লিওনেল মেসিকে দলে না ডাকে, কেমন হবে ভাবুন। পারস্পরিক কোনো সমঝোতা ছাড়া নেইমারের মতো খেলোয়াড়কে আপনি জাতীয় দলের বাইরে রাখতে পারেন না। এটা নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি। আনচেলত্তি ভুল করেছেন।’সূত্র: যুগান্তর

বিপি>টিডি


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি