৩ এপ্রিল ২০২৬

নেপালকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পিএম
নেপালকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:   নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। মালদ্বীপের মালেতে আজ প্রথম সেমিফাইনালে ১-০ গোলে নেপালকে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। দলের হয়ে জয় সূচক একমাত্র গোলটি করেন মানিক। 

২০২৪ সালে বাংলাদেশ সাফের এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বাংলাদেশ নিজেদের শিরোপা ধরে রাখার মিশন নিয়েই দেশ ছেড়েছে।

নেপালকে হারিয়ে আবার শিরোপা লড়াইয়ে রয়েছে লাল-সবুজের দলটি। বাংলাদেশের ফাইনালের প্রতিপক্ষ নির্ধারণ হবে আজ রাতে ভারত ও ভুটানের ম্যাচের পর। 

আজ সেমিফাইনালের পুরোপুরি ম্যাচে নিয়ন্ত্রণে রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। মানিকের দুর্দান্ত এক হেডে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়  বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল পায়নি কোনো দল। 

ম্যাচের শুরু থেকেই নেপালের রক্ষণে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ১১ মিনিটে ডান প্রান্তে পাওয়া একটি শর্ট সেট-পিস থেকে বল পান মুর্শেদ আলী। তার হাওয়ায় ভাসানো দারুণ এক ক্রসে হেডে নেপালের গোলরক্ষককে বোকা বানান মানিক।

এর ঠিক দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি।

এরপর ২১ মিনিটে সুলিভানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের একটি হেড অবিশ্বাস্যভাবে এক হাতে ডাইভ দিয়ে রুখে দেন নেপালি গোলরক্ষক পেম্বা নুরবু।

ম্যাচের ৩৮ মিনিটে মুর্শেদ আলীর বুলেট গতির শট পোস্টের সামান্য বাইরে দিয়ে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জিতে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি