২০ জুলাই ২০২৬

নিউইয়র্কে আর্জেন্টিনা জ্বরে কাঁপছে টাইমস স্কয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
নিউইয়র্কে আর্জেন্টিনা জ্বরে কাঁপছে টাইমস স্কয়ার

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  ফিফা ২০২৬ বিশ্বকাপের বাকি আর এক ম্যাচ। কার হাতে উঠছে সোনালি ট্রফিটি তা জানতে আর অপেক্ষা কয়েক ঘণ্টার।

আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। দ্বিতীয়বারের জন্য তাদের ‘গোট’-এর হাতে বিশ্বকাপ দেখতে চান তারা। অন্যদিকে স্পেনের ইয়ামাল খেলতে নামবেন তার ‘আইডল’-এর বিরুদ্ধে। 

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ম্যাচের আগে আর্জেন্টিনার হাজার হাজার ফুটবল সমর্থক নিউইয়র্কের আইকনিক টাইমস স্কয়ারে জড়ো হয়ে পুরো এলাকাকে আকাশি-সাদা সমুদ্রে পরিণত করেছেন। 

1

ফাইনালের মহারণে স্পেনের মুখোমুখি হওয়ার আগে নিজেদের দলকে সমর্থন জানাতে এই বিশাল সমাবেশের আয়োজন করা হয়। লিওনেল মেসির ছবি দিয়ে সজ্জিত ড্রাম বাজাচ্ছেন তারা।

2

আকাশি-নীল-সাদায় ঢেকে গেল নিউ ইয়র্কের রাস্তা।

ঐতিহ্যবাহী শোভাযাত্রা করে ড্রাম বাজিয়ে ও ব্যানার উড়িয়ে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা।

 কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার ছবি সংবলিত ফ্লাগ উঁচিয়ে গান গেয়েছেন ভক্তরা। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি