২৫ জুন ২০২৬

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

ছবি : রয়টার্স

বাংলাপ্রেস ডেস্ক:  স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। তবে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও, গ্রুপ সেরা হওয়ার পর সেলেসাওরা ইতিমধ্যেই জেনে গেছে তাদের শেষ ৩২-এর ম্যাচের সময় ও ভেন্যু।

আগামী সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাঠে নামবে তারা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের।

এই দৌড়ে সমীকরণের টেবিলে ঝুলে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচ দুটি শেষেই পরিষ্কার হবে ব্রাজিলের প্রতিপক্ষ।

 কানসাস সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি