নোয়াখালীতে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় পিন্টু চেয়ারম্যান নির্বাচিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টু কে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করে সর্ব সাধারণের অবগতির জন্য আবদুল ওয়াদুদ পিন্টু কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ঘোষণা দিয়েছেন। অপর প্রার্থী ঋণ খেলাপীর অভিযোগে প্রার্থীতা বাতিল হয়।
পরবর্তীতে চেয়ারম্যান প্রার্থী আলা বক্স টিটু উচ্চ আদালতে রিটের আবেদন করলেও বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানীর পর তা খারিজ করে দেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি