৩ এপ্রিল ২০২৬

অবশেষে জনসম্মুখে এলেন কিম জং উন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অবশেষে জনসম্মুখে এলেন কিম জং উন

বাংলাপ্রেস ডেস্ক: অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়। প্রায় ২০ দিন পর তিনি সামনে এলেন।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম। ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। এসময় উপস্থিত কারখানায় লোকেরা ‘উল্লাসে ফেটে’ পড়েন।

এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে কিমের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার সিনিয়র কর্মকর্তাসহ তার বোন কিম ইয়ো জং।

তবে কিমের জনসম্মুখে হাজির হওয়ার খবরের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি। এছড়া কেসিএনএ কিমের নতুন কোন ছবিও প্রকাশ করেনি।

বিগত কয়েক দিন থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর চাউর হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা গুরুতর। কিমের মৃত্যু হয়েছে বলেও দাবি করে অনেক সংবাদ মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় ৩৬ বছর বয়সী কিম জং উনের ভুয়া মৃতদেহের ছবিও ভাইরাল হয়। তবে এনিয়ে কোন মন্তব্য করেনি উত্তর কোরিয়া। শেষমেশ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কিমের অবস্থান নিয়ে এই তথ্য এলো। সূত্র : বিবিসি, আল জাজিরা

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি