অনন্য এক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি
বাংলা প্রেস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
ছবি : রয়টার্স
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল মহারণে স্পেনের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে উঠে এক অনন্য বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে এই আর্জেন্টাইন ম্যানেজারের সামনে।
ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোজোর পর আধুনিক ফুটবলের ইতিহাসে আর কোনো কোচ পরপর দুটি বিশ্বকাপ শিরোপা জেতার এই কীর্তি স্পর্শ করতে পারেননি।
১৯৩৪ ও ১৯৩৮ পর পর দুই বিশ্বকাপ জয়ের রেকর্ডের একমাত্র মালিক এখনো তিনি। ১৯৩৮ সালের পর দীর্ঘ ৮৮ বছর ধরে বিশ্বফুটবলে কোনো কোচ ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জিততে পারেননি।
ফাইনালে স্পেনকে হারাতে পারলে স্কালোনি হবেন ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি এই অনন্য উচ্চতায় পৌঁছাবেন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি