২৫ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:৪৬ পিএম
অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির দল ঘোষণা করেছে

বাংলাপ্রেস ডেস্ক: নাহিদ রানার চোট জাতীয় দলের জন্য বড় ধাক্কা। তাঁকে ছাড়াই অস্ট্রেলিয়া সফরে যেতে হতে পারে বাংলাদেশকে। টাইগার এ ফাস্ট বোলারের চোটের গভীরতা ধারণার চেয়েও বেশি। স্ক্যানে গ্রেড টু চোট ধরা পড়েছে। জিম্বাবুয়ে থেকে ২২ জুলাই দেশে ফিরে স্ক্যান করান তিনি। বিসিবির মেডিকেল বিভাগ স্ক্যান রিপোর্ট হাতে পেলেও তা প্রকাশ করেনি। তবে জাতীয় দলের একটি সূত্র নিশ্চিত করেছে নাহিদ থাকবেন না অস্ট্রেলিয়া সফরে। চোট পরিচর্যা করে খেলায় ফিরতে তিন থেকে চার সপ্তাহ লেগে যেতে পারে তাঁর। তাই চাপাই এক্সপ্রেসকে বাদ রেখেই পেস ইউনিট সাজাতে হচ্ছে হাবিবুল বাশারের নির্বাচক প্যানেলকে।

বাঁহাতি পেসার শরিফুল ইসলাম হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠলেও টেস্ট ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পেতে সময় লাগবে। শরিফুলের খেলার ব্যাপারে ইতিবাচক মেডিকেল বিভাগ। তাঁকে রেখেই অস্ট্রেলিয়া সফরের জন্য দুই টেস্টের দল গুছিয়ে রেখেছে নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, আজ বিসিবি মেডিকেল বিভাগের সঙ্গে বৈঠক শেষে দল চূড়ান্ত করবেন।

ক্রিকেটারদের ক্লান্তি ও চোটের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া সফরের জন্য ১৭ জনের দল চেয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবি সভাপতি তামিম ইকবালের অনুমোদন পেলে দুজন অতিরিক্ত খেলোয়াড় থাকবেন দলের সঙ্গে। একজন পেসার ও একজন ব্যাটার বেশি নেওয়ার ইচ্ছা তাদের। প্রধান নির্বাচক জানান, কন্ডিশনের কারণে পাঁচজন পেসার নেওয়ার সম্ভাবনা বেশি। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদের সঙ্গে পঞ্চম পেসার হতে পারেন রবিউল হক।

পিতৃত্বকালীন ছুটিতে আছেন এবাদত হোসেন। ইতালিতে স্ত্রীকে সময় দিচ্ছেন। একেবারে বাধ্য না হলে এবাদতকে টেস্ট দলে নেওয়ার পরিকল্পনা নেই নির্বাচকদের। গতকাল শুক্রবার ফোনে এবাদত জানান, ছুটিতে থাকলেও নিয়মিত অনুশীলন করছেন। তবে প্রধান নির্বাচক দুদিন আগে বলেছেন, জিম্বাবুয়ে সফরের পর কোনো ধরনের খেলার ভেতরে না থাকায় এবাদতকে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য বিবেচনা করা হবে না। মেডিকেল বিভাগের রিপোর্ট হাতে পেলে আজকের সভায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে নির্বাচক প্যানেল।

১৭ জনের দলে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সঙ্গে থাকবেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে খেলেননি তিনি। উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসের কাফ মাসলে সূক্ষ্ম চোট থাকলেও টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রধান নির্বাচক। সিঙ্গাপুরে চোট পরীক্ষা সম্পন্ন হওয়ায় গতকালই দেশে ফেরার কথা লিটনের। ১৭ জনের স্কোয়াডে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককে বিকল্প করা হতে পারে। জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে রান পেয়েছেন তিনি। ৬১ ও ৫৬* রানের দুটি ইনিংস খেলেছেন সিলেটে।

এই সফরে দুজন ক্রিকেটার বেশি নেওয়ার কারণ চোট। জিম্বাবুয়ে সফরে ইনজুরিতে পড়েন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। একই ভয় অস্ট্রেলিয়া সফরে। জাতীয় দল-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঠাসা সূচির কারণে বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলার পর গেছেন জিম্বাবুয়েতে। সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। সফর শেষ করে দেশে ফেরার আট দিনের মাথায় যেতে হচ্ছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সফরে সম্ভাব্য দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, অমিত হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মাহমুদুল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রবিউল হক ও জাকের আলী অনিক।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি