২০ এপ্রিল ২০২৬

পাকিস্তানের নতুন কোচ হলেন সরফরাজ আহমেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ এএম
পাকিস্তানের নতুন কোচ হলেন সরফরাজ আহমেদ

বাংলাপ্রেস ডেস্ক:   পাকিস্তানের কোচিং প্যানেলে বড় পরিবর্তন এসেছে। সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ হেড কোচের দায়িত্ব নিয়েছেন। 

পাকিস্তান তাদের ইতিহাসের সবশেষ আইসিসি শিরোপা জিতেছিল ২০১৭ সালে। সেবার সরফরাজ আহমেদের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে দলটি।

সরফরাজ গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এ বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহীনসের মেন্টর ও ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তিনি।

এছাড়া আরেক বিশ্বকাপ জয়ের নায়ককেও কোচিং প্যানেলে এনেছে পাকিস্তান। ২০০৯ সালে দলটির টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী উমর গুলকে দলে ভিড়িয়েছে তারা। তিন ফরম্যাট মিলিয়ে ২৩৭টি ম্যাচ খেলেছেন এবং ৪২৭টি উইকেট নিয়েছেন তিনি। তিনি পাকিস্তান দলে থাকবেন বোলিং কোচের দায়িত্বে। 

এছাড়া সাবেক টেস্ট ক্রিকেটার আসাদ শফিক ব্যাটিং কোচ করে এনেছে পাকিস্তান। আইসিসি ট্রফি জেতার স্বাদ তিনিও পেয়েছেন। ২০১৬ সালে মিসবাহ উল হকের নেতৃত্বে টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে পায় পাকিস্তান, সেই দলের নিয়মিত সদস্য ছিলেন আসাদ।

তিনি তিনটি ফরম্যাটেই পাকিস্তানের হয়ে খেলেছেন। টেস্টে তার সেরা পারফরম্যান্স ছিল। ৭৭ টেস্টে ১২টি সেঞ্চুরিসহ ৪৬৬০ রান করেছেন তিনি। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি