১৩ জুন ২০২৬

পার্টেকে ভিসা না দেওয়ায় তোলপাড়, ক্ষুব্ধ ঘানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:১৬ পিএম
পার্টেকে ভিসা না দেওয়ায় তোলপাড়, ক্ষুব্ধ ঘানা

বাংলাপ্রেস ডেস্ক: ভিসা ইস্যুতে মিডফিল্ডার মিডফিল্ডার টমাস পার্টেকে কানাডায় প্রবেশ করতে না দেওয়ায় দেশটির তীব্র প্রতিবাদ জানিয়েছে ঘানা। শনিবার (১৩ জুন) এক প্রতিক্রিয়ায় কানাডার সেই সিদ্ধান্তকে ‘একনায়কসুলভ ও চরম অন্যায্য’ বলে দাবি করেছে।

পশ্চিম আফ্রিকার এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা জানতে পেরেছে ব্রিটেনে বিচারাধীন ফৌজদারি মামলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিসা না দেওয়ায় আগামী সপ্তাহে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে অংশ নিতে পারবে না টমাস। ৩২ বছর বয়সী এই ফুটবলার আর্সেনালের সাবেক মিডফিল্ডার এবং বর্তমানে ভিয়ারিয়ালের হয়ে খেলেন। তিনি ব্রিটেনে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত। তবে এই ফুটবলার এই অভিযোগ অস্বীকার করেছেন।

পার্টে ঘানা দলের বাকি সদস্যদের সঙ্গে বস্টনে রয়েছেন এবং সেই শহরে গ্রুপ ‘এল’-এর পরবর্তী ম্যাচগুলোতে ইংল্যান্ডের বিপক্ষে এবং ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলার যোগ্যতা অর্জন করবেন।

ঘানার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা কানাডাকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কানাডার এই স্বৈরাচারী ও চরম অন্যায্য সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঘানা প্রজাতন্ত্রের সরকার তীব্র আপত্তি জানাচ্ছে। অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে কানাডার সার্বভৌম অধিকারকে সম্মান জানালেও, ঘানা মনে করে কোনো বিচারিক সিদ্ধান্তের অনুপস্থিতিতে অপ্রমাণিত অভিযোগের ওপর নির্ভর করাটা ন্যায্যতা ও আনুপাতিকতার মৌলিক প্রশ্ন উত্থাপন করে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক একজন মুখপাত্র বলেছেন, বড় কোনো আয়োজনের ব্যবস্থা করা অভিবাসন আইনে কোনো পরিবর্তন আনে না—এ ব্যাপারে দেশটি বরাবরই অবিচল রয়েছে। তিনি বলেন, কানাডায় আসতে ইচ্ছুক প্রত্যেক ব্যক্তিকে প্রাপ্ত তথ্য এবং প্রযোজ্য আইনের ভিত্তিতে স্বতন্ত্রভাবে মূল্যায়ন করা হয়।

যুক্তরাষ্ট্র সোমালি রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে, যিনি এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ায় তাকে ভিসা দেওয়া হয়নি।

তবে সোমালিয়ায় ফিরে আরতান ভিসার এই সিদ্ধান্তকে ‘ভাগ্যের’ ব্যাপার বলে বর্ণনা করেছেন এবং তার স্বদেশী সোমালিদের এতে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি