২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের আয়োজনে নতুন কমিটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপের আয়োজনে নতুন কমিটি

বাংলাপ্রেস ডেস্ক:  প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতা নিশ্চিত করতে ১৫ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী কমিটির সভাপতি। সদস্য হিসেবে রাখা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন), বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি, এনএসসির সভাপতি এবং বিওএর সভাপতিকে।

এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, তদারকি, প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা নিশ্চিত করাই এ স্টিয়ারিং কমিটির দায়িত্ব।সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি