৪ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর এশিয়ান টাউনস্কেপ জুরিস পুরুস্কার লাভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর এশিয়ান টাউনস্কেপ জুরিস পুরুস্কার লাভ

বাংলাপ্রেস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ‘এশিয়ান টাউনস্কেপ জুিরস পুরুস্কার’ লাভ করেছেন। তাঁর সরকারের বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটির জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এবং উক্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দোকার আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের শুরুতে এই সম্মাননা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রতিবছর যে সকল শহর এবং প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্যসমূহ অর্জন এবং নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের প্রচেষ্টাকে সম্মান জানানোই এই পুরস্কার প্রদানের লক্ষ্য।

সরকারের গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন এবং রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এই পুরস্কার পায়। ‘এশিয়ান টাউনস্কেপ জুিরস এওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানটি গত ২৩ নভেম্বর আয়োজক সংস্থা ‘দি এসোসিয়েশন অব ল্যান্ডস্কেপ কনসালটেন্ট, হংকং, চায়না কর্তৃক টেকনোলজিক্যাল এন্ড হাইয়ার এডুকেশন ইনস্টিটিউট হংকং এ অনুষ্ঠিত হয়।

ফুকোওকা এশিয়ান আরবান রিসার্চ সেন্টার, এশিয়ান হ্যাবিট্যাট সোসাইটি এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটির সহায়তায় ইউএন-হ্যাবিটেট রিজোনাল অফিস ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক প্রতি বছর এ পুরস্কারটি প্রদান করে।

এবছর এশিয়া প্যাসিফিকের ৮টি দেশের সর্বমোট ৩৬টি প্রকল্প এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পূর্বাচল নতুন শহর পকল্পের ১৯ নং সেক্টরে নির্মিতব্য থ্রি এল:ল্যাংগুয়েজ, লিবার্টি এবং লিগ্যাসি আইকনিক টাওয়ার প্রকল্প, ১ নং সেক্টরে নির্মিতব্য জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ৪ নং সেক্টরে নির্মানাধীন বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার প্রকল্পটি ২০১৯ সালের এশিয়ান টাউনস্কেপ জুরিস এওয়ার্ড পদক প্রাপ্তিতে বিশেষ ভূমিকা পালন করে। রাজধানীর পূর্বাচলে সর্বমোট ৬ হাজার ২শ ২৭ দশমিক ৩৬ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি