১২ আগস্ট ২০২৬

পরিসংখ্যানে শাহিনদের চেয়ে এগিয়ে মোস্তাফিজরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম
পরিসংখ্যানে শাহিনদের চেয়ে এগিয়ে মোস্তাফিজরা

বাংলাপ্রেস ডেস্ক:   বাংলাদেশ দলে পেস আক্রমণে বাড়ছে প্রতিযোগিতা। একাধিক তরুণ ও অভিজ্ঞ পেসারের উপস্থিতিতে জায়গা ধরে রাখা কিংবা দলে সুযোগ পাওয়া-দুটিই কঠিন। বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবায়ের মনে করেন, এই প্রতিযোগিতা ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে তুলবে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তালহা বলেন, ‘বর্তমানে বাংলাদেশ দলের পেস ইউনিটে মান ও প্রতিযোগিতা-দুটিই অনেক বেড়েছে।’

তিনি বলেন, ‘দলে এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে, একজন পেসার না খেললেও তাকে খুব বেশি মিস করতে হচ্ছে না। ইবাদত এখন দলে নেই। তবু পেস আক্রমণের ধার কমেনি। এই সিরিজে নেই তানজিম হাসান ও হাসান মাহমুদও।’ তিনি যোগ করেন, ‘তারা যখন আবার দলে ফিরবে, তখন যার জায়গায় খেলবে, অন্যদের হয়তো খুব বেশি মিস করা হবে না। কারণ দলে জায়গা ধরে রাখতে হলে প্রত্যেক পেসারকে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে। আরেকজনকে টপকে যেতে হলে তাকে ভালো খেলতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নৈপুণ্য দেখিয়ে নিজের জায়গা নিশ্চিত করতে হবে।’ পেসারদের মধ্যে এই প্রতিযোগিতা দলের জন্য ইতিবাচক। এতে সবাই নিজেদের উন্নত করতে বাধ্য হয় এবং দলের সামগ্রিক মানও বাড়ে।

এদিকে অভিজ্ঞতার বিচারে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন তালহা জুবায়ের। বিশেষ করে শাহিন আফ্রিদি বাদে বাকি পেসাররা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। উইকেটের বিচারেও তারা তাসকিন-মোস্তাফিজের চেয়ে পিছিয়ে বলে মনে করেন তালহা। তিনি বলেন, ‘তাসকিন ও মোস্তাফিজের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা অবশ্যই এগিয়ে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে, তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন ও হারিস রউফ খেলেছে; কিন্তু রউফের এত উইকেট নেই মোস্তাফিজ ও তাসকিনের মতো।’

তালহা মনে করেন, শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না, মাঠে তা প্রয়োগও করতে হবে। মাঠে পারফর্ম করতে পারলে প্রতিপক্ষ ব্যাটারদের কাছ থেকে সমীহ আদায় করে নেওয়া সম্ভব। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি