৩০ জুলাই ২০২৬

প্রকাশ হলো ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১২:১৮ পিএম
প্রকাশ হলো ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সূচি

বাংলাপ্রেস ডেস্ক:  সদ্যই ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে ট্রফির উল্লাসে মেতে ওঠে স্পেন।

বিশ্বকাপ মিশন শেষে নিজেদের প্রথম আন্তর্জাতিক সিরিজের সূচি ইতোমধ্যে চুড়ান্ত করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে মাঠে ফিরবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে হতাশাজনক বিদায় নেয় ব্রাজিল। দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। অভিজ্ঞ কোচ কার্লো আনচেলত্তি তরুণদের নিয়ে নতুনভাবে দল গঠনের পরিকল্পনা শুরু করেছেন।

বিশ্বকাপের পর ব্রাজিলের প্রথম আন্তর্জাতিক সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে। আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার টাউনসভিল ও ব্রিসবেনে হবে ম্যাচ দুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেলেসাওদের দুই ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

ফিফার দীর্ঘ আন্তর্জাতিক বিরতির কারণে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ থাকলেও, সেই প্রতিপক্ষ এখনও চূড়ান্ত করেনি ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রীতি ম্যাচের সূচি নির্ধারিত হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর বিপক্ষে এবং ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
বিপি>টিডি
 

 

 

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি