১৮ নভেম্বর ২০২৬

প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ এএম
প্রথমবার এক ফ্রেমে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

বাংলাপ্রেস ডেস্ক: চীনের শেনজেনে একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। বুধবার (১৭ নভেম্বর) রাতে এক নৈশভোজের আগে লালগালিচায় তিন নেতার একসঙ্গে উপস্থিত হওয়ার ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার ক্রেমলিনের গণমাধ্যম শাখা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ইউরোপবিষয়ক প্রতিবেদক লরা গোজ্জির বরাতে জানা গেছে, ভিডিওতে দেখা যায়, ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছিলেন শি জিনপিং ও তার স্ত্রী। এ সময় সেখানে উপস্থিত হন পুতিন। পরে ট্রাম্প ও পুতিন করমর্দন করেন এবং একে অপরের কাঁধে হাত রেখে শুভেচ্ছা বিনিময় করেন।

২০২৫ সালের আগস্টে আলাস্কায় যুক্তরাষ্ট্র-রাশিয়া শীর্ষ বৈঠকের পর এই প্রথম ট্রাম্প ও পুতিনের সরাসরি সাক্ষাৎ হলো। তাদের অভ্যর্থনার ভঙ্গিতে উষ্ণতার ছাপ দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।

তিন নেতার একসঙ্গে উপস্থিতি আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, বৃহস্পতিবার বিকেলে তাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশ্ব রাজনীতি, ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, বাণিজ্য ও নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে।

এর আগে, পশ্চিমা দেশগুলোর বাণিজ্য সংরক্ষণবাদ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দেয়া বক্তব্যে তারা এসব মন্তব্য করেন। এর কয়েক ঘণ্টা পর চীন সফরে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিন নেতার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিং তার বক্তব্যে বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখার আহ্বান জানান। তিনি অবাধ ও উন্মুক্ত বাণিজ্য এবং বিনিয়োগের পক্ষে অবস্থান নেওয়ার কথা বলেন। একই সঙ্গে সংরক্ষণবাদ ও একতরফা নীতির বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দেন।

শির এ বক্তব্যের আগে চীনের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ পাওয়ার ওপর নতুন বিধিনিষেধ আরোপ করে ওয়াশিংটন। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের চিপ কেনার ক্ষেত্রে এসব বিধিনিষেধ বেইজিং-ওয়াশিংটনের ভঙ্গুর বাণিজ্য সমঝোতায় নতুন চাপ তৈরি করতে পারে। চীনও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

অন্যদিকে, পুতিন পশ্চিমা দেশগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী শক্তি’ হিসেবে উল্লেখ করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা উল্টো পশ্চিমাদের জন্য ক্ষতিকর হয়েছে বলে দাবি করেন তিনি। পুতিন বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ প্রতিদ্বন্দ্বী অর্থনীতির প্রবৃদ্ধি থামাতে বা সেগুলোকে ধ্বংস করতে সক্ষম নয়। ইউরোপও ‘অপমানজনক পতনের’ দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার শি, পুতিন ও ট্রাম্পের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

তিন পরাশক্তির এই বৈঠককে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে তুলনা করছেন কেউ কেউ। ওই সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত নিয়েছিল। এবারও ছোট দেশগুলোর স্বার্থ উপেক্ষিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি