৩ এপ্রিল ২০২৬

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মতিহারে যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে মতিহারে যুবক গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: মহানগরীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রা:বি) এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে নগরীর মতিহার থানার কাজলা (অক্ট্রয় মোড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করে এসআই মোস্তফা ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মোঃ হারুনুর রশিদ নগরীর বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনার এলাকার আব্দুল সাত্তারের ছেলে। এসআই মোস্তফা জানান, গ্রেফতার হারুনুর রশিদ “অপরাধ অনুসন্ধান” নামে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়েছে। তবে সে পরিচয় পত্র দেখাতে পারেনি। বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হাফিজুর রহমান। তিনি জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময় পথে রা:বি’র এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে হারুনুর রশিদ নামের এক যুবক হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ ব্যপারে তার বিরুদ্ধে মতিহার থানায় একটি দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি