৩ এপ্রিল ২০২৬

রাজশাহী মহানগরী বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহী মহানগরী বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ১০০ পিস ইয়াবা-সহ মোঃ মোস্তাফিজুর রহমান পিচ্চু (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মাদক কারবারি মোঃ মোস্তাফিজুর রহমান পিচ্চু মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকার মৃত মোসাদ্দেক আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১১টায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ইয়াবা বিক্রয়ের জন্য এক ব্যক্তি রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়া এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান পিচ্চুকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ মাহাফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে ডিবি আরএমপি সূত্রে জানা গেছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি