৩ এপ্রিল ২০২৬

রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহী মহানগরীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহীঃ রাজশাহী মহানগরীতে ১ কেজি গাঁজাসহ মো: সাইদুল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টায় মতিহার থানার চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বান্দড়িয়ার মো: সাদেক আলীর ছেলে মো: সাইদুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো: সাইদুল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মোঃ মীর্জা, মোঃ আব্দুস ছালাম, এসআই মোঃ মাহাফুজুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি