৩ এপ্রিল ২০২৬

রাজশাহী মহানগরীতে জালনোট ও ইয়াবা-সহ কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহী মহানগরীতে জালনোট ও ইয়াবা-সহ কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে জলনোট ও ইয়াবা-সহ মোঃ জাহাঙ্গীর আলম জনি (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০টি পাঁচশত টাকার জালনোট ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার হয়। গ্রেফতারকৃত মোঃ জাহাঙ্গীর আলম জনি জেলার দূর্গাপুর থানার সায়বাড় পশ্চিমপাড়া এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, মহানরীর বোয়ালিয়া থানার উপশহর ১নং সেক্টর এলাকার জাহাঙ্গীরের ভাড়াবাসায় অবৈধ জালটাকা মজুদ আছে। এমন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তা ঘরে তল্লাশী চালিয়ে পাঁচশত টাকার ১০০টি জালনোট ও তার শরীর তল্লাশী চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ রবিউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করাি হয়েছে বলেও জানান ডিবি ডিসি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি