৩ এপ্রিল ২০২৬

রাজশাহীর শ্যামপুরে মাদক কারবারি গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রাজশাহীর শ্যামপুরে মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আরিফুল ইসলাম(২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় মহানগরীর কাটাখালী থানাধীন জাগির পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৩৫ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার মোঃ আরিফুল ইসলাম নগরীর কাটাখালি থানাধীন জাগির গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে। একইদিন রাত ১২টায় অপর এক অভিযানে কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ কুরবান আলী মহানগরীর রাজপাড়া থানার কোর্টবুলনপুর এলাকার মোঃ বিপ্লবের ছেলে এবং কাটাখালী থানাধীন শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নালের ছেলে মোঃ রনি(২২)। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে নগর পুলিশের পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নগরীর কাটাখালি থানাধিন জাগির পাড়া থেকে ২৩৫ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ আরিফুল ইসলাম ও একই থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে ৪০পিস ইয়াবা ট্যালেট সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মীর্জা মোঃ আব্দুস ছালাম, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে মাদক কারবারিদের বিরুদ্ধে কাটাখালী থানায় পৃথক দু’টি মাদক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি